ইরান চুক্তি না মানলে ব্যবস্থা নেবেন ট্রাম্প
ইরান চুক্তি না মানলে ব্যবস্থা নেবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি ওয়াশিংটনের সঙ্গে করা চুক্তি মেনে না চলে, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্পের হুঁশিয়ারি

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান যদি তাদের চুক্তির শর্ত পূরণ না করে, অথবা তারা যদি সঠিক আচরণ না করে, তাহলে আমি যা করার প্রয়োজন, তাই করব।’ তিনি দাবি করেন, ইরানের জন্য অবমুক্ত করা অর্থ কেবল যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কেনার জন্য ব্যবহার করার কথা ছিল।

ইরানের অবস্থান

তবে ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দোলনাসের হেম্মাতি বলেছেন, বর্তমান সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য বা কৃষি উপকরণ কেনার কোনো বাধ্যবাধকতা তেহরানের নেই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

খাদ্য ক্রয় ও অর্থ ফেরত

ট্রাম্প আরও বলেন, ‘অবমুক্ত করা সব অর্থ শেষ পর্যন্ত খাদ্য কেনার মাধ্যমেই ফিরে আসবে, যা তাদের খুব প্রয়োজন। তাদের ৯ কোটি ১০ লাখ মানুষ রয়েছে, কিন্তু তারা নিজেদের খাদ্যের চাহিদা পূরণ করতে পারে না। তাই আমরা যে অর্থ ছাড় দিচ্ছি, তা শেষ পর্যন্ত আমাদের কৃষকদের কাছেই ফিরে যাবে।’

হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে

এদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালির প্রশাসন ও নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের অবসান নিয়ে অনুষ্ঠিত আলোচনার পর দেশে ফিরে তিনি এ মন্তব্য করেন। গালিবাফ আরও বলেন, ‘হরমুজ প্রণালি আর কখনো যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরবে না। আন্তর্জাতিক আইনের আওতায় এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ