যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: ইরানের ১২ বিলিয়ন ডলার অবরুদ্ধ সম্পদ ছাড়ার সমঝোতা
ইরানের ১২ বিলিয়ন ডলার সম্পদ ছাড়ার সমঝোতা যুক্তরাষ্ট্রের সঙ্গে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর অবরুদ্ধ করে রাখা ১২ বিলিয়ন (১ হাজার ২০০ কোটি) ডলারের ইরানি সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এই তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গালিবাফের বক্তব্য

স্পিকার গালিবাফ বলেন, অবরুদ্ধ হয়ে থাকা ১২ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে।

নিষেধাজ্ঞা মওকুফ

এদিকে এই চুক্তির পাশাপাশি মার্কিন ট্রেজারি বিভাগ বা অর্থ মন্ত্রণালয় ইরানের ওপর থাকা বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা সাময়িকভাবে মওকুফ করেছে। আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত খনিজ তেল, পেট্রোকেমিক্যাল এবং পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রির ওপর থেকে এই নিষেধাজ্ঞা মওকুফ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ