হরমুজ প্রণালিতে জাহাজ নিরাপত্তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট
হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের ওপর শুক্রবার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।


