ইরানের সঙ্গে চলমান সংঘাত ‘খুব দ্রুত’ শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে উপস্থিত আইনপ্রণেতাদের উদ্দেশে তিনি বলেন, ওয়াশিংটন খুব দ্রুত এই যুদ্ধের ইতি টানবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের পরিস্থিতি ও চুক্তির ইচ্ছা
ইরানের পরিস্থিতি উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা একটি চুক্তি করার জন্য মরিয়া হয়ে উঠেছে; তারা এই পরিস্থিতিতে ক্লান্ত। তিনি আরও বলেন, তাদের (ইরান) মাথায় পারমাণবিক বিষটি রয়েছে এবং আমরা তাদেরকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না।
মার্কিন প্রেসিডেন্টের আশাবাদ
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা চমৎকার কাজ করেছি। আমার মনে হয়, আমরা খুব দ্রুতই এই সংকটের অবসান ঘটাতে যাচ্ছি। তাদের কাছে কোনও পারমাণবিক অস্ত্র থাকবে না এবং আশা করি, আমরা খুব সুন্দর উপায়েই এটি সম্পন্ন করতে পারব।
সিনেটে যুদ্ধ ক্ষমতা প্রস্তাব পাস
প্রেসিডেন্ট ট্রাম্প এমন সময়ে এই মন্তব্য করলেন, যখন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে একটি যুদ্ধ ক্ষমতা প্রস্তাব বা ওয়ার পাওয়ার্স রেজোলিউশন পাসের পক্ষে ভোট দেওয়া হয়েছে। মঙ্গলবার পাস হওয়া এই প্রস্তাব অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ রাখার কথা বলা হয়েছে।



