বিশ্বজুড়ে বায়ুদূষণ ক্রমশ বেড়েই চলেছে। এই তালিকায় ১০ম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (২০ মে) সকালে প্রকাশিত একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) সূচক অনুযায়ী, ঢাকার বায়ুমান ৯৬ স্কোর নিয়ে 'মাঝারি' হিসেবে চিহ্নিত হয়েছে।
দূষিত শহরের তালিকায় শীর্ষে যারা
সকাল ৭টা ৫৯ মিনিটে একিউআইর তথ্য অনুযায়ী, ২৫৮ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে সৌদি আরবের রিয়াদ। দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (২১৭), তৃতীয়তে কুয়েত সিটি (১৭৮), চতুর্থে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ (১৬৩), পঞ্চমে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৪), ষষ্ঠে নেপালের কাঠমান্ডু (১৫৩), সপ্তমে ভারতের দিল্লি (১৫২), অষ্টমে চিলির সান্তিয়াগো (১৪৪), এবং নবমে ফিলিপাইনের ম্যানিলা (৯৯) অবস্থান করছে।
একিউআই স্কোরের অর্থ কী?
বায়ুর গুণমান নির্ধারণে একিউআই স্কোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন কণা দূষণের মান ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকে, তখন বায়ুকে 'মাঝারি' বলে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫১ থেকে ২০০-এর মধ্যে 'অস্বাস্থ্যকর', ২০১ থেকে ৩০০-এর মধ্যে 'খুব অস্বাস্থ্যকর', এবং ৩০১-এর বেশি হলে 'বিপজ্জনক' হিসেবে চিহ্নিত করা হয়, যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বায়ুদূষণের স্বাস্থ্যঝুঁকি
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। দূষণের ফলে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো রোগে মৃত্যুর হার বেড়ে যায়।



