ফের যুদ্ধ হলে আরও চমক দেখবে বিশ্ব: ইরানের হুঁশিয়ারি
ফের যুদ্ধ হলে আরও চমক দেখবে বিশ্ব: ইরানের হুঁশিয়ারি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর পুনরায় সংঘাত শুরু হলে তা শত্রুপক্ষের জন্য নতুন ধাক্কা বয়ে আনবে। মঙ্গলবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।

ইরানের সামরিক অভিজ্ঞতা ও চমকের ইঙ্গিত

আরাঘচি বলেন, সাম্প্রতিক সংঘাত থেকে গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে ইরান। ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে আরও অনেক চমক অপেক্ষা করছে। তিনি মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে দাবি করেন, ইরানি বাহিনীই প্রথম একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

পোস্টে তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর মার্কিন কংগ্রেস শত শত কোটি ডলার মূল্যের কয়েক ডজন বিমান হারানোর কথা স্বীকার করেছে। অর্জিত শিক্ষা ও জ্ঞানের আলোকে, যুদ্ধে প্রত্যাবর্তন আরও অনেক চমক নিয়ে আসবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ট্রাম্পের আলটিমেটাম ও ইরানের হুমকি

ইরানের এই মন্তব্য এমন সময় এলো, যখন ডোনাল্ড ট্রাম্প তেহরানকে চুক্তিতে পৌঁছাতে দুই থেকে তিন দিন সময় দিয়েছেন। ট্রাম্প যদি আবারও ইরানে হামলা শুরু করে, তাহলে তেহরানের সেনাবাহিনী ‘নতুন ফ্রন্ট’ খোলার হুমকি দিয়েছে।

আলোচনায় অগ্রগতির দাবি

অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে।

লেবাননে হতাহত ও নৌযান আটক

এদিকে, ইসরাইলের হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ৯ জন নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪২ জনে। এছাড়া, গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র আরও একটি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে এখন পর্যন্ত ৬১টি নৌযান আটক করা হলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ