মদ ভেবে বিষপানে গার্মেন্টস কর্মীর মৃত্যু
মদ ভেবে বিষপানে গার্মেন্টস কর্মীর মৃত্যু

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়াতে মদ ভেবে বিষ পানে করে রিংকন বড়ুয়া (২৬) নামের এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রিংকন বড়ুয়া উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ব্রংদং পাড়া ৬ নম্বর ওয়ার্ডের মিলন বড়ুয়ার ছেলে। তিনি চট্টগ্রামের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

ঘটনার বিবরণ

বাঙ্গালহালিয়া ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ জানান, বুধবার দিবাগত রাতে বাড়িতে রাখা মদের বোতল ভেবে জমিতে ঘাস নিধনের ওষুধ সেবন করে ফেলেন। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে মুখ থেকে সেই কীটনাশক ফেলে দেন। তবুও অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে তাৎক্ষণিক চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। তবে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ভোরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মামলা ও ময়নাতদন্ত

চন্দ্রঘোনা থানার ওসি সাকের হোসেন বলেন, তার মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইইডি) মামলা করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ