বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার ফুটবলার থেম্বা জোয়ানে
বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ দ.আফ্রিকার ফুটবলার

চলতি বিশ্বকাপে এক ম্যাচ খেলে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকার ফুটবলার থেম্বা জোয়ানে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিনটি লাল কার্ড দেখিয়েছেন ব্রাজিলের রেফারি উইলটন সাম্পাই। মেক্সিকোর এক এবং দক্ষিণ আফ্রিকার দুইজন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন।

লাল কার্ডের ঘটনা

আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৮৫তম মিনিটে সরাসরি লাল কার্ড পান থেম্বা জোয়ানে। হিংসাত্মক আক্রমণের কারণে ফিফা তাকে তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। এর ফলে দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রুপপর্বের দুই ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকা যদি রাউন্ড অফ ৩২-এ উঠে, তবে সেই ম্যাচটিও মিস করবেন জোয়ানে।

ফিফার বিবৃতি

ফিফা এক বিবৃতিতে জানায়, ফিফার শৃঙ্খলাজনিত কমিটি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ডিরেক্ট লাল কার্ড দেখা ফুটবলার থেম্বা জোয়ানেকে ফিফার শৃঙ্খলাজনিত কোডের ১৪ নং অনুচ্ছেদের ১(ই) প্যারাগ্রাফ অনুযায়ী তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিচ্ছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার আপিল কমিটিতে আপিল করতে পারবেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দক্ষিণ আফ্রিকার পরবর্তী ম্যাচ

দক্ষিণ আফ্রিকা তাদের পরবর্তী ম্যাচটি খেলবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এবং শেষ গ্রুপ ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে। গ্রুপ এ-তে দক্ষিণ আফ্রিকার পরবর্তী খেলা চেক প্রজাতন্ত্রের বিপক্ষে রাত ১০টায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য ম্যাচ

  • শুক্রবার ১৯ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা: সুইজারল্যান্ড – বসনিয়া ও হার্জেগোভিনা, সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র
  • শুক্রবার ১৯ জুন ২০২৬ [গ্রুপ বি] ভোর ৪টা: কানাডা – কাতার, বিসি প্লেস, ভ্যাঙ্কুভার, কানাডা