ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে এখন পর্যন্ত ২৯ শিশুর মৃত্যু হলো।
সর্বশেষ মৃত্যুর বিবরণ
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাইনউদ্দিন খান জানান, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে আসা ৭ মাস বয়সী ছেলে শিশুটি হাম উপসর্গে গত ১০ মে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ মে) বিকালে তার মৃত্যু হয়। হাম উপসর্গ ছাড়াও শিশুটি নিউমোনিয়ায় ভুগছিল।
হাসপাতালের বর্তমান পরিস্থিতি
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৯৬ জন শিশু চিকিৎসা সেবা নিচ্ছে। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।



