বাহুবলে বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু
বাহুবলে বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিজেদের নির্মাণাধীন বসতঘরের পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পর্শ হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বেলা আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা

মৃতরা হলেন মৃত সুরুজ আলীর ছেলে আইনউদ্দিন (৫০) এবং তার ছেলে রাশেদ মিয়া (১৭)। তারা উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা।

ঘটনার বিবরণ

জানা যায়, নিজেদের নির্মাণাধীন বসতঘরের পেছনে পানির লাইন মেরামতের জন্য তারা গর্ত খনন করেন। এ সময় পানি উত্তোলনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে সেটি পুনরায় সংযোগ দিতে গিয়ে তারা বিদ্যুৎস্পর্শ হন। স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

এ বিষয়ে বাহুবল মডেল থানার এসআই বি এম সাদ্দাম বলেন, খবর পেয়ে আমরা বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হই। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ