জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অফিস সহায়ক পদে ২৮০ জন নিয়োগ
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ২৮০ অফিস সহায়ক নিয়োগ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তাদের প্রতিষ্ঠানে ‘অফিস সহায়ক’ পদে ২৮০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগটি স্থানীয় সরকার বিভাগের অধীনে পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পদের সংখ্যা: ১টি পদে মোট ২৮০ জন। চাকরির ধরন: অস্থায়ী। প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। কর্মস্থল: যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

যোগ্যতা ও শর্ত

বয়স: ১ জুন ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট http://dphe.teletalk.com.bd/ এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০x৩০০ সাইজের ছবি ও ৩০০x৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু হবে আগামী ১০ জুন সকাল ১০টা থেকে এবং শেষ হবে ৮ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ