বরগুনার আমতলী উপজেলায় এক এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে তার খালু আলমগীর মৌলভিকে (৩৭) আটক করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে এ ঘটনা ঘটে। তবে শনিবার (২৩ মে) গভীর রাতে শিশুটির স্বজনরা থানায় সংবাদ দিলে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।
ঘটনার বিবরণ
থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি তার খালা-খালুর সঙ্গে একই ঘরে পৃথক বিছানায় থাকত। সোমবার (১৮ মে) সকালে ঘরে একা পেয়ে শিশুর বিছানায় গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় আলমগীর মৌলভি। এ সময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে এবং হাত-পা বেঁধে চাকু ধরে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করে।
পরবর্তী পদক্ষেপ
ঘটনার পরদিন রোববার (২৩ মে) রাতে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই শিশু। এরপর স্বজনরা থানায় সংবাদ দিলে পুলিশ অভিযুক্ত আলমগীর মৌলভিকে আটক করে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি আবু সাহাদত মো. হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত আলমগীর মৌলভি উপজেলার কুকুয়া রায়বালা এলাকার মৃত নুর সেনের ছেলে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



