বকশীগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার, মৃগী রোগে আক্রান্ত ছিলেন
বকশীগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর পুকুর থেকে ইশতিয়াক হোসেন (৩৮) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামে স্থানীয় লোকজন তার মরদেহটি উদ্ধার করে। নিহত ইশতিয়াক হোসেন ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

মৃগী রোগে ভুগছিলেন দীর্ঘদিন

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা থেকে ইশতিয়াক হোসেন নিখোঁজ হন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে মঙ্গলবার বিকেলে গ্রামের হারুন অর রশিদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন।

মরদেহ শনাক্ত ও ঘটনার বিবরণ

পরে তারা মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে ইশতিয়াকের মরদেহ শনাক্ত করেন। স্বজনদের ধারণা- পুকুরপাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ মৃগী রোগের তীব্রতা বাড়ায় তিনি পানিতে পড়ে যান। পরে আর পানি থেকে উঠতে না পেরে তার মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের কার্যক্রম

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করার প্রস্তুতি চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ