হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, নিশ্চিত হামে কেউ নয়
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, নিশ্চিত নয়

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার ২৫ জুন সকাল ৮টা পর্যন্ত) ৯ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় হামের রোগী শনাক্ত

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৯৩ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫২ জনের।

মোট রোগী ও সুস্থতার হার

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৮০ হাজার ৪৯৭ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৭৬ হাজার ৭৮৮ জন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মৃত্যুর সংখ্যা

১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৬০৫ জন। এই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ