সন্তানের আত্মবিশ্বাস বাড়ানোর পরামর্শ মনোরোগ বিশেষজ্ঞের
সন্তানের আত্মবিশ্বাস বাড়ানোর পরামর্শ দিলেন চিকিৎসক

প্রথম আলো ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত হলো অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। তিনি ‘সন্তানকে পড়াশোনায় মনোযোগী করতে কী করবেন?’—এই বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

সন্তানের সিদ্ধান্তকে মূল্যায়ন করুন

ডা. ফারজানা রহমান বলেন, নিজেদের ইচ্ছা পূরণের সিঁড়ি হিসেবে সন্তানকে ব্যবহার করা ঠিক নয়। ছোটবেলা থেকেই পোশাক বা পড়াশোনার মতো ছোটখাটো বিষয়ে সন্তানদের নিজেদের সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত। তাদের সিদ্ধান্তকে মূল্যায়ন করলে সন্তানদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে, যা পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য করে।

প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা

তিনি আরও বলেন, প্রতিটি শিশুর মধ্যেই কোনো না কোনো সুপ্ত প্রতিভা থাকে। তাই প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি গান, খেলাধুলা বা গণিতের মতো যার যে বিষয়ে আগ্রহ, তাকে সেই পছন্দের বিষয়টি শিখতে সাহায্য করা উচিত। এতে শিশুর আত্মবিশ্বাস ও মনোযোগ বাড়বে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাদকবিরোধী আন্দোলন থেকে আরও জানতে পড়ুন: মাদক বিরোধী আন্দোলন ট্রাস্ট, মাদক পরামর্শ সহায়তা, মাদক মানে বিষ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ