রামিসা হত্যায় ক্ষোভে ফুঁসে উঠলেন শায়খ আহমাদুল্লাহ, বললেন ‘নরপিশাচ’
রামিসা হত্যায় ক্ষোভে ফুঁসে উঠলেন শায়খ আহমাদুল্লাহ

সমাজে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা দিন দিন যেভাবে বাড়ছে, তা গভীর উদ্বেগ তৈরি করেছে সর্বস্তরের মানুষের মধ্যে। রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনা দেশজুড়ে শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট আলেম ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

শায়খ আহমাদুল্লাহর প্রতিক্রিয়া

বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ নয়, মানুষ নয় তারা, নরপিশাচ।’ শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ইসলামি মূল্যবোধ থেকে দূরে সরে যাওয়া, নৈতিকতার অবক্ষয়, বিকৃত রুচি, অবাধ যৌনতা এবং অপরাধের যথাযথ বিচারের অভাব সমাজে এ ধরনের পাশবিক ঘটনার পুনরাবৃত্তির অন্যতম কারণ।

প্রতিকারের উপায়

তিনি আরও উল্লেখ করেন, ‘এই ভয়াবহ পরিস্থিতি বন্ধ করতে হলে একদিকে যেমন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে, অন্যদিকে কঠোর আইনের শাসনও নিশ্চিত করতে হবে।’ এ ধরনের জঘন্য অপরাধ প্রতিরোধে ইসলামি আইনের কার্যকর প্রয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মত দেন তিনি। তার ভাষায়, কঠোর বিচার ও ন্যায়বিচারের নিশ্চয়তা থাকলে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিশু রামিসা হত্যার মতো হৃদয়বিদারক ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই গভীর সতর্কবার্তা। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা সময়ের সবচেয়ে বড় দাবি হয়ে উঠেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ