রাজধানী ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। শুক্রবার (১৮ জুন) সকাল সোয়া ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের লাইভ র্যাংকিংয়ে ১৫৫ স্কোর নিয়ে ঢাকা তৃতীয় স্থানে রয়েছে।
বায়ুদূষণের প্রধান উৎস
বিশেষজ্ঞদের মতে, যানবাহন থেকে নির্গত ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং শিল্পকারখানার নির্গমন দীর্ঘদিন ধরে রাজধানীর বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে ভূমিকা রেখে আসছে। ফলে সাময়িক উন্নতি দেখা গেলেও দূষণ নিয়ন্ত্রণে টেকসই উদ্যোগের প্রয়োজনীয়তা এখনও রয়ে গেছে।
বিশ্বের অন্যান্য দূষিত শহর
একই সময়ে দূষিত শহরের তালিকার ১৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এরপর ১৫৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে চীনের বেইজিং। এছাড়া ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, ১৪৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা।
আইকিউএয়ারের স্কোর ব্যাখ্যা
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে আজ শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। সমানতালে বাড়ছে মেগাসিটি ঢাকার বায়ুদূষণও। তবে কখনও কখনও বৃষ্টির কারণে বাতাসে দূষণের মাত্রা কিছুটা কম-বেশি হয়।



