বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ফিরে শিকলবন্দী কিশোরী
বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ফিরে শিকলবন্দী কিশোরী

রংপুরের তারাগঞ্জ উপজেলার মাছুয়াপাড়া গ্রামে এক কিশোরীকে শিকল দিয়ে বেঁধে রাখার ঘটনা প্রকাশ পেয়েছে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলী গ্রামের মজনু মিয়ার ছেলে মাহাবুব আলমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই কিশোরীর। তিন মাস আগে মাহাবুবের হাত ধরে ঘর ছেড়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে সংসার শুরু করে সে। ১৩ এপ্রিল মা-বাবার আশ্বাসে কয়েক দিনের জন্য বাবার বাড়িতে আসে। কিন্তু ১৫ এপ্রিল থেকে তাকে আটক করে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

শ্বশুরের অভিযোগ

কিশোরীর শ্বশুর মজনু মিয়া বলেন, ছেলে-মেয়ে যখন তার বাড়িতে আসে, তিনি তাদের মেনে নিয়ে সংসার করতে দেন। ১৭ দিন আগে ছেলের বউয়ের ছোট বোন ও তার দাদি তাদের বাড়িতে আসেন। তারা মেয়ে-জামাইকে মেনে নেবে বলে মেয়েকে সঙ্গে নিয়ে যান। পরে তার ছেলে মাহাবুব বউকে আনতে শ্বশুরবাড়ি গেলে জানতে পারে, তাকে ১৫ দিন ধরে লোহার শিকল দিয়ে বন্দী করে রাখা হয়েছে এবং মারধরও করা হয়েছে। এরপর তিনি থানায় লিখিত অভিযোগ দেন।

কিশোরীর বাবার বক্তব্য

কিশোরীর বাবা বলেন, ওই ছেলের কিছুই নেই, তার মেয়ে ভাতও পাবে না। তাই তিনি মেয়েকে ওই ছেলের সঙ্গে দিতে চান না। এ কারণেই তিনি মেয়েকে বাড়িতে আটকে রেখেছেন বলে জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশ ও প্রশাসনের অভিযান

ঘটনা জানাজানি হলে আজ বৃহস্পতিবার সকালে তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন মজনু মিয়া। বিকেলে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে শিকলবন্দী অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে যৌথ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে সমাজসেবা দপ্তরে হস্তান্তর করা হয়েছে। কিশোরীর বর্তমান বয়স ১৭ বছর ৯ মাস।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুনর্বাসনকেন্দ্রে প্রেরণ

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হক বলেন, শিকল বাঁধা অবস্থায় পাওয়ার কারণে তাকে উদ্ধার করে সমন্বিত শিশু পুনর্বাসনকেন্দ্র রংপুরে পাঠানো হয়েছে। ওই কিশোরীর তিন মাস আগে বিয়ে হলেও তার বয়স ১৮ বছর না হওয়ায় বিয়ে রেজিস্ট্রেশন হয়নি। ১৮ বছর হতে এখনো তিন মাস বাকি। তিন মাস সে শিশু পুনর্বাসন কেন্দ্রেই থাকবে।