২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৬
২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৬

হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) দেশে আরও নয় শিশু মারা গেছে। এর মধ্যে তিন শিশুর হাম শনাক্ত হয়েছিল এবং বাকি ছয় শিশুর হামের উপসর্গ ছিল। এই সময়ে সারা দেশে আরও এক হাজার ২৭৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ঢাকায় হাম শনাক্ত হয়ে তিন শিশুর মৃত্যু

হাম শনাক্ত হয়ে তিন শিশুই ঢাকায় মারা গেছে। অন্যদিকে, হাম উপসর্গে বরিশালে দুইজন, ঢাকায় দুইজন, রাজশাহীতে একজন ও সিলেটে একজন শিশু মারা গেছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

১৫ মার্চ থেকে ২২৬ শিশুর মৃত্যু

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে ২২৬ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৪৭ শিশু।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হামের উপসর্গ দেখা দিয়েছে ৩৪ হাজার ৬৬২ শিশুর

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩৪ হাজার ৬৬২ শিশুর। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৩৪৮ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১৯ হাজার ৯৯১ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে চার হাজার ৮৫৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ