কুরুকপাতায় হামে ৪ শিশুর মৃত্যু, জরুরি মেডিকেল ক্যাম্পের দাবি
কুরুকপাতায় হামে ৪ শিশুর মৃত্যু, জরুরি মেডিকেল ক্যাম্পের দাবি

বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি ভিত্তিতে মেডিকেল ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। শনিবার (২৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে কী বলা হয়েছে?

বিবৃতিতে সংগঠনটির যুগ্ম-সমন্বয়কারী মানবাধিকার কর্মী জাকির হোসেন ও অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী বলেন, দুর্গম এ ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সীমিত, এমনকি গণপরিবহনও নেই। ফলে আক্রান্ত শিশুদের আলীকদম সদর হাসপাতালে নিয়ে আসা পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ছে। তবুও কুরুকপাতা ইউনিয়ন থেকে হাসপাতালে আসা রোগীর সংখ্যা বাড়ছে।

হামে আক্রান্ত হয়ে মৃত্যু

বিবৃতিতে উল্লেখ করা হয়, স্থানীয় সূত্র ও গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ইতোমধ্যে ওই ইউনিয়নে হামে আক্রান্ত হয়ে অন্তত চার শিশুর মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে কুরুকপাতা ইউনিয়নে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসাসেবা চালুর জন্য সরকারের সংশ্লিষ্টদের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাস্থ্য কর্মসূচির দাবি

পাশাপাশি শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করতে বিশেষ স্বাস্থ্য কর্মসূচি নেওয়ারও দাবি জানানো হয়। একই সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে বেসরকারি উদ্যোগে মেডিকেল ক্যাম্প চালু করে সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ