বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই
বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার আসগর আর নেই

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শনিবার ৭৩ বছর বয়সে না ফেরার দেশে পারি জমান তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করে।

আন্তর্জাতিক ক্যারিয়ার

১৯৯৭ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত এশিয়া কাপের সাত ম্যাচে টিভি আম্পায়ার বা থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন মোহাম্মদ আসগর। তিনি বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দায়িত্ব পালন করেন। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন আম্পায়ারিং করার পর ২০২১ সালে সর্বশেষ ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি।

স্মরণীয় ঘটনা

১৯৯৭ সালে কলম্বোতে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে আগে ব্যাট করে ৩১৯ রান করে পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ খেলছিলেন আতহার আলী খান। ৮২ রান করার পর সাকলায়েন মুশতাকের বলটি ধরে উইকেট ভেঙে দেন উইকেটকিপার মঈন খান। মাঠের আম্পায়াররা টিভি আম্পায়ার মোহাম্মদ আসগরের কাছে সিদ্ধান্ত জানতে চান। টিভি রিপ্লেতে দেখা যায়, আতহারের পা ক্রিজের ভেতরে থাকলেও তা ছিল শূন্যে। স্বাভাবিকভাবেই আউট দিয়ে দেন আসগর। কিন্তু ওই সিদ্ধান্ত মানতে বাংলাদেশের সমর্থকদের কষ্টই হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিসিবি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। মোহাম্মদ আসগরের মৃত্যুতে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ