ডান হাতের চোটে ফ্রেঞ্চ ওপেন খেলবেন না কার্লোস আলকারাজ
ডান হাতের চোটে ফ্রেঞ্চ ওপেন খেলবেন না আলকারাজ

শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। ডান হাতের কবজির চোটের কারণে এবারের ফ্রেঞ্চ ওপেনে খেলা হচ্ছে না কার্লোস আলকারাজের। ২২ বছর বয়সী এই টেনিস তারকা আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেই এ খবর দিয়েছেন।

চোটের সূত্রপাত

টেনিস র‍্যাঙ্কিংয়ের ২ নম্বরে থাকা আলকারাজ চলতি মাসের শুরুর দিকে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে চোট পান। সেই ম্যাচে জিতলেও পরদিনই তিনি টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেন। এরপর নাম প্রত্যাহার করেন ২২ এপ্রিল শুরু মাদ্রিদ ওপেন থেকেও।

লরিয়াস অ্যাওয়ার্ডে উপস্থিতি

গত সোমবার মাদ্রিদে হওয়া লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কবজিতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় উপস্থিত হন আলকারাজ। সেখানে বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জেতার পর আলকারাজ জানান, চোটটা ধারণার চেয়ে বেশি গুরুতর। এরপর আরও কিছু মেডিকেল পরীক্ষার পর আজ তিনি নিশ্চিত হন আগামী ২৪ মে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে খেলা হচ্ছে না তাঁর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তার আগে চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া ইতালিয়ান ওপেনেও যে খেলা হবে না, তা–ও নিশ্চিত করেছেন এক্স পোস্টে। তিনি লিখেছেন, ‘পরীক্ষার ফলাফলের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহূর্তে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে সতর্ক থাকা এবং রোম ও রোলাঁ গারোতে অংশগ্রহণ না করা। এটি আমার জন্য একটি কঠিন সময়, তবে আমি নিশ্চিত যে আমরা এখান থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

শিরোপা জয়ের ধারা

সর্বশেষ ফ্রেঞ্চ ওপেন এবং ইতালিয়ান ওপেন দুটিতেই শিরোপা জিতেছিলেন আলকারাজ। সাতবারের এই গ্র্যান্ড স্লামজয়ী কবে কোর্টে ফিরতে পারবেন, সে সম্পর্কে কোনো ধারণা দেননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ