কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

কেরানীগঞ্জ থানার অদূরে সড়ক দুর্ঘটনায় মো. সুলতান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) রাত পোনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

পথচারী প্রিয়ন্তী ও তার স্বামী জানান, কেরানীগঞ্জ থানার অদূরে বিপরীত পাশে ইকুরিয়া এলাকায় যাত্রী ছাউনির সামনে রাস্তার পাশে লোকটি পড়ে ছিলেন। কেউ ধরছিল না। ছটফট করতে দেখে তারা তাকে উদ্ধার করেন এবং বিষয়টি তৎক্ষণিক থানায় পুলিশকে ফোনে জানান।

তারা আরও বলেন, পুলিশ জানায়, আপনারা তাকে হাসপাতালে নিয়ে যান। তাদের কোনো সহযোগিতা না পেয়ে সেখানে আশপাশের লোকজনের সহযোগিতায় একটি সিএনজি অটোরিকশা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে যান। পথে জুরাইন এলাকায় একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু রাখেনি। তারা ঢামেক হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ধারণা ও ময়নাতদন্ত

তারা জানান, কোনো একটি গাড়ির ধাক্কায় তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কোন গাড়ি সেটি সেখানকার লোকজন কিছু বলতে পারেনি।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিহতের পরিচয়

রাতে খোঁজ নিতে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। পরে তার পরিচয় পাওয়া যায়। নিহত বৃদ্ধ শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ঢাকুরহাটি গ্রামের তুজুম আলী চৌকিদারের ছেলে। বর্তমানে তিনি ইকুরিয়া এলাকায় থাকতেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ