রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (আরএমসিএইচ) হামের উপসর্গ নিয়ে ভর্তি আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে এই মৃত্যু ঘটে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে।

হাসপাতাল সূত্রে তথ্য

হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস শনিবার সকাল ১০টায় এক টেক্সট বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় চারজন শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে।

চিকিৎসাধীন রোগীর সংখ্যা

বর্তমানে হাসপাতালটিতে ১৪৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ