হামের লক্ষণে আরও ১১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২০৯
হামে আরও ১১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২০৯

হাম ও হামের লক্ষণ নিয়ে শিশুমৃত্যুর ঘটনা থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৯ জন।

শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫৮ জন। একই সময়ে নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে ২২৯ জন।

হাসপাতালে ভর্তি ও চিকিৎসা

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৩৭৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ৯১ জন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্বেগজনক পরিস্থিতি

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হামের প্রকোপ এখনও নিয়ন্ত্রণে আসেনি। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা না গেলে আরও শিশু প্রাণ হারাতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ