আদ্-দ্বীনে শিশু মৃত্যু: বিচারিক আদালতে ছাড় পাবে না বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
আদ্-দ্বীনে শিশু মৃত্যু: বিচারিক আদালতে ছাড় পাবে না স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের অবহেলায় ছয় শিশুর মৃত্যুতে বিচারিক আদালতে ছাড় পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, বিচারিক আদালতের বিচারক আবেগতাড়িত হয়ে রায় দেবেন না আমি জানি। ছয়টি শিশু অবহেলায় মারা গেছে। আমার মনে হয় না তারা ছাড় পাবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য

বুধবার (৩ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজ কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পোস্টমর্টেম ছাড়া মামলায় ছাড় পাওয়ার সুযোগ প্রশ্নে এ তথ্য জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিক্যাল আইন অনুযায়ী রিপোর্টের ওপর ভিত্তি করে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। শিশুদের ময়নাতদন্ত না হওয়ায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ একটি সুবিধা নিতে পারে আইনে।

ঘটনার গুরুত্ব ও বিচার প্রক্রিয়া

তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতালে ঘটনাটি মর্মান্তিক একটি ইস্যু এবং সবাই জানে। জজরা আবেগতাড়িত বিচার করবেন না। এটাও বাস্তবতা পুরোপুরি অবহেলার কারণে ছয়টা শিশু মারা গেছে। সাখাওয়াত হোসেন বলেন, রাজউকের রিপোর্ট অনুযায়ী, অনঅনুমোদিত কাঠামো। একটি মামলা হয়েছে, আমার মনে হয় না; আদ্-দ্বীন হাসপাতাল কোনো সুবিধা নিতে পারবে বা ছাড় পাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তদন্ত প্রতিবেদন ও সরকারি ব্যবস্থা

এ সময় তিনি জানান, তদন্ত প্রতিবেদন আজ সন্ধ্যায় জমা হবে। প্রতিবেদন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা সরকার নেবে বলেও জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ