পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে ঘুমন্ত এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাত দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
ওই শিক্ষার্থী ও তার স্বজনরা জানান, ওই শিক্ষার্থীর বাবা প্রায় দুই বছর আগে মারা যান। জীবিকার উদ্দেশে রাতে তার মা ও ভাই ওই শিক্ষার্থীকে ঘরে রেখে বাহির থেকে সামনের দরজায় তালা লাগিয়ে মাছ শিকারে পার্শ্ববর্তী নদীতে যান। রাত দেড়টার দিকে দুই যুবক সিঁধ কেটে ঘরে প্রবেশ করে ঘুমন্ত শিক্ষার্থীকে ধর্ষণ করে। একপর্যায়ে তার চিৎকারে তাদের পার্শ্ববর্তী ঘরের চাচার পরিবারের সদস্যরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
পুলিশের বক্তব্য
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় তিন জনের নামে একটি অভিযোগ পেয়েছি। ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হচ্ছে।



