সিএমএইচে মুশফিকুল আনসারীকে দেখতে গেলেন বিএনপির ডা. রফিকূল ইসলাম
সিএমএইচে মুশফিকুল আনসারীকে দেখতে গেলেন বিএনপির ডা. রফিকূল

সিএমএইচে মুশফিকুল আনসারীকে দেখতে গেলেন বিএনপির ডা. রফিকূল ইসলাম

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রাষ্ট্রদূত ও বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম। মঙ্গলবার (১৬ জুন) তিনি সেখানে গিয়ে আনসারীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় তিনি মুশফিকুল ফজল আনসারী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। ডা. রফিকূল ইসলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

বর্তমানে মুশফিকুল ফজল আনসারী সিএমএইচের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সোলতানার নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, গত ১৫ জুন বিকেলে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদরোগ শনাক্ত হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ