নেইমারের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কা, চোটে পড়লেন ব্রাজিলীয় তারকা
নেইমারের বিশ্বকাপ নিয়ে শঙ্কা, চোটে পড়লেন ব্রাজিলীয় তারকা

ফিটনেসজনিত কারণে নেইমারের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত ঠিকই ২৬ সদস্যের ব্রাজিলের চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন তিনি। ব্রাজিল দলে ডাক পাওয়ার কয়েক দিনের মধ্যেই আবারও চোটে পড়েছেন এই সেলেসাও তারকা। এবার ডান পায়ের কাফে সমস্যা ধরা পড়েছে নেইমারের। ফলে তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কিছুটা হলেও শঙ্কা তৈরি হয়েছে।

চোটের বিবরণ

বুধবার (২০ মে) সান্তোসের মেডিকেল বিভাগ নিশ্চিত করেছে, নেইমারের ডান কাফে ২ মিলিমিটারের একটি ‘ইডিমা’ বা ফোলা ধরা পড়েছে। যদিও ক্লাবের পক্ষ থেকে এটিকে গুরুতর চোট বলা হয়নি, তবে বিশ্বকাপের আগে নেইমারের জন্য একেবারেই অস্বস্তিকর। চোটের কারণে ইতোমধ্যেই সান লরেঞ্জোর বিপক্ষে কোপা সুদামেরিকানার ম্যাচ খেলতে পারেননি নেইমার। গ্রেমিওর বিপক্ষের লিগ ম্যাচেও তাকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পুনরুদ্ধারের পরিকল্পনা

এখন সময়ের সঙ্গে লড়াই করে ২৭ মে ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দেওয়ার চেষ্টা করছেন তিনি। তবে সময় মতো নেইমার জাতীয় দলে যোগ দিতে পারবেন বলে আশাবাদী সান্তোসের মেডিকেল প্রধান রদ্রিগো জোগাইব। তিনি বলেন, 'নেইমারের ছোটখাটো কাফ ইনজুরি হয়েছে, একটি ইডিমা ধরা পড়েছে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী সে আগামী সপ্তাহে জাতীয় দলে যোগ দেওয়ার মতো অবস্থায় পৌঁছে যাবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ