ডায়াবেটিস রোগীরা কখন মিষ্টি খেতে পারেন? বিশেষজ্ঞের পরামর্শ
ডায়াবেটিস রোগীরা কখন মিষ্টি খেতে পারেন?

ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টিজাতীয় খাবার খাওয়া নিয়ে প্রচলিত ধারণা অনেক সময় ভুল। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময় ও পদ্ধতি মেনে মিষ্টি খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। খালি পেটে মিষ্টি খাওয়া এড়িয়ে চলতে হবে, কারণ তা রক্তে শর্করা হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ায়।

খাবারের ক্রম ও সময় গুরুত্বপূর্ণ

খাবার খাওয়ার সঠিক ক্রম বা ফুড সিকোয়েন্সিং মেনে চললে মিষ্টিজাতীয় খাবার খাওয়ার পরও শর্করা নিয়ন্ত্রণে রাখা যায়। বিশেষজ্ঞদের মতে, প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার খাওয়ার পর মিষ্টি খাওয়া উচিত। শাকসবজি ও প্রোটিন খাওয়ার পর মিষ্টি খেলে রক্তে শর্করা ধীরে বৃদ্ধি পায়।

প্রাকৃতিক শর্করা বেছে নিন

চিনির বদলে প্রাকৃতিক শর্করা সমৃদ্ধ খাবার যেমন ফল, খেজুর, টকদই, চিয়াসিড দিয়ে তৈরি পুডিং বা ডার্ক চকোলেট খাওয়া যেতে পারে। এসব খাবার রক্তে শর্করা দ্রুত বাড়ায় না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দিনের সঠিক সময় বেছে নিন

সকালে ইনসুলিনের কার্যকারিতা বেশি থাকে, তাই সকালে মিষ্টি খেলে তা ভালোভাবে হজম হয় এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে। বিকালের পর বা রাতে মিষ্টি খেলে হঠাৎ শর্করা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই রাতের খাবারে ডেজার্ট না রাখাই ভালো।

ডায়াবেটিস না থাকলেও অনেক সময় মিষ্টি খেলে রক্তে শর্করা বেড়ে যেতে পারে। ইনসুলিন রেজিস্ট্যান্স, পলিসিস্টিক ওভারি বা প্রি-ডায়াবেটিকস থাকলেও এই নিয়ম মেনে চলা জরুরি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ