দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মৃত ৬ শিশুর মধ্যে ৩ জনের নিশ্চিত হাম ছিল, বাকি ৩ জন হামের উপসর্গ নিয়ে মারা যায়।
মোট মৃত্যুর সংখ্যা
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামে মোট ৪৮১ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে ৮০ শিশুর হাম নিশ্চিত করেছেন চিকিৎসকরা। বাকি ৪০১ শিশু উপসর্গ নিয়ে মারা গেছে।
২৪ ঘণ্টায় নতুন রোগী
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৭০, একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৮ জন।
হাসপাতালে ভর্তি ও ছাড়পত্র
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হামে ভর্তি হয়েছে ৪৫ হাজার ১২৮ শিশু। সব মিলিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪১ হাজার ১২০ শিশু।



