শান্তিনগরে শর্ট সার্কিটে চারজন দগ্ধ, হাসপাতালে ভর্তি দুইজন
শান্তিনগরে শর্ট সার্কিটে চারজন দগ্ধ, ভর্তি দুইজন

রাজধানীর শান্তিনগরের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্পার্কিংয়ে চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

দগ্ধ ব্যক্তিদের পরিচয়

দগ্ধরা হলেন- সোহরাব (২০), শামীম (১৮), সুজিত দাস (২৮) ও মোনায়েম হোসেন (৩৩)। তাদের মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে এবং বাকি দুজন জরুরি বিভাগের অবজারভেশনে রয়েছেন।

চিকিৎসকের বক্তব্য

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের সবার ইনহ্যালেশন বার্ন রয়েছে। তাদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী রনি জানান, আহতরা সবাই শান্তিনগরের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সের কর্মচারী। গতরাতে মার্কেটের বেজমেন্টে একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তারা দগ্ধ হন। পরে তাদের দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে এলে চিকিৎসকরা দুজনকে ভর্তি দেন। বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ