পা বাঁচাতে ২০ লাখ টাকা চেয়ে সাহায্যের আবেদন ভোলার কিশোরের
পা বাঁচাতে ২০ লাখ টাকা চেয়ে সাহায্যের আবেদন কিশোরের

ভোলা জেলার ১৬ বছর বয়সী কিশোর মো. মাইমুল ইসলাম মুন্নার ডান পা গত বছর সড়ক দুর্ঘটনায় তিন জায়গায় ভেঙে যায়। তার পা বাঁচাতে চিকিৎসার জন্য প্রয়োজন ২০ লাখ টাকা। বর্তমানে মাইমুল রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার মাধ্যমে মাইমুলের পা রাখা সম্ভব। তবে সেজন্য প্রয়োজন ব্যয়বহুল চিকিৎসা।

মায়ের আকুতি

মা মাহেনুর বেগম বলেন, ‘আমি বিধবা নারী, সেলাই মেশিনে কাজ করে দুই সন্তানের খাওয়া-পড়ালেখা কোনোরকমে চালিয়ে নিচ্ছি। কিন্তু এখন ভিটেবাড়ি যা ছিল, সব বিক্রি করে ছেলের চিকিৎসা চালিয়ে যাচ্ছি। ছেলের সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পেতে দেশ-বিদেশের বিত্তবান ও হৃদয়বানদের কাছে আর্থিক সাহায্য চাইছি।’

সাহায্য পাঠানোর ঠিকানা

আর্থিক সাহায্য পাঠানোর জন্য ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিং নম্বর দেওয়া হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট: মাহেনুর বেগম, অ্যাকাউন্ট নম্বর— ০৩০৪১১০২৫৮৭৩১, সোনালী ব্যাংক পিএলসি, বরিশাল করপোরেট শাখা, বরিশাল। বিকাশ নম্বর: ০১৫৩৮-৩৯৬১২১ (মেয়ে), নগদ নম্বর: ০১৭২৮-৮৭২২৬৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ