ভাষানটেকে ৮ বছরের শিশু ধর্ষণ, রিকশাচালক গ্রেপ্তার
ভাষানটেকে আট বছরের শিশু ধর্ষণ, রিকশাচালক গ্রেপ্তার

রাজধানীর ভাষানটেকে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আজ রোববার এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার শিশুটির পরিবার একটি মামলা দায়ের করে। সেই মামলায় ওই রিকশাচালককে গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিবরণ

মামলার অভিযোগের বরাতে পুলিশ সূত্র জানায়, ১৯ মে শিশুটি বাড়ির পাশে খেলছিল। সুযোগ বুঝে রিকশাচালক শিশুটিকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে এবং পরে আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

সম্পর্কিত ঘটনা

এর আগে ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে এক শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, হত্যার আগে ওই শিশুকে ধর্ষণ করা হয়েছিল। এ ঘটনায় করা মামলায় দুই আসামির বিরুদ্ধে আজ রোববার আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এ ছাড়া ২২ মে রাতে রাজধানীর কলাবাগানে এক শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। অপরাধ থেকে আরও পড়ুন: আদালত, পুলিশ, গ্রেপ্তার, মামলা, শিশু।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ