ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৬১
ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃত ৬১

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে।

শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ওমর ফারুক জানান, ময়মনসিংহের ত্রিশালের গন্ধ খোলা গ্রাম থেকে আসা সাড়ে তিন মাস বয়সী একটি ছেলে শিশু গত ৬ জুলাই হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১০ জুলাই) বিকালে শিশুটির মৃত্যু হয়। শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিল।

নতুন ভর্তি ও বর্তমান পরিস্থিতি

ডা. ওমর ফারুক আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে মোট ১০৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ