হাম প্রতিরোধে ব্র্যাকের ১৫ লাখ সিরিঞ্জ সরবরাহ ও স্বাস্থ্যকর্মীদের ভূমিকা
হামের বিস্তার রোধে সরকারের টিকাদান কর্মসূচিতে ব্র্যাক ১৫ লাখ সিরিঞ্জ সরবরাহ করছে। ৩৬ জেলার ২৪ হাজার ব্র্যাক কমিউনিটি স্বাস্থ্যকর্মী শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসতে সহায়তা করছেন। ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিশেষ টিকাদান কার্যক্রম চলবে ১২ মে পর্যন্ত।


