প্রথম আলো বন্ধুসভার ভার্চ্যুয়াল লেখালেখি কর্মশালা শুরু জুলাইয়ে
প্রথম আলো বন্ধুসভার ভার্চ্যুয়াল লেখালেখি কর্মশালা

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে তরুণ লেখকদের জন্য আয়োজিত ভার্চ্যুয়াল লেখালেখি কর্মশালায় অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। আগামী জুলাই মাসে চার দিনে চারটি বিষয়ের ওপর আলাদা চারটি কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি ২০০ টাকা এবং শেষ সময় ৩০ জুন ২০২৬।

কর্মশালার বিষয় ও প্রশিক্ষক

‘কবিতা’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন কবি সাজ্জাদ শরিফ; ‘গল্প’ বিষয়ে প্রশিক্ষক হিসেবে থাকবেন কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক; ‘ফিচার ও সংবাদ’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন; এবং ‘অনুবাদ’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন অনুবাদক ও কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীন।

অনলাইন প্ল্যাটফর্ম ও অংশগ্রহণ

কর্মশালাটি অনুষ্ঠিত হবে অনলাইন জুম প্ল্যাটফর্মে। সবার জন্য উন্মুক্ত এই কর্মশালায় দেশের বাইরে থেকেও যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। কর্মশালার তারিখ বন্ধুসভার অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে। নিবন্ধন করতে বিকাশে পেমেন্ট করতে হবে ০১৯৫৫ ৫৫২০৮৮ নম্বরে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লেখক বন্ধু উৎসব ২০২৬

সফলভাবে কর্মশালা সম্পন্নকারী লেখক বন্ধুদের নিয়ে পরবর্তী সময়ে ঢাকায় দিনব্যাপী আয়োজন করা হবে ‘লেখক বন্ধু উৎসব ২০২৬’। নিবন্ধন লিংক: https://forms.gle/s2r1AAJkMx4MnZbJ6।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ