বিশ্বকাপে ম্যাচসেরা নির্বাচন: কারা দেন ভোট, কীভাবে?
বিশ্বকাপে ম্যাচসেরা নির্বাচন: কারা দেন ভোট, কীভাবে?

‘সত্যি বলতে এটা আমার প্রাপ্য নয়’—ঘানার বিপক্ষে ম্যাচসেরা হয়ে ইংল্যান্ডের জুড বেলিংহামের এই অকপট স্বীকারোক্তি ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জাগিয়েছে: বিশ্বকাপের ম্যাচসেরা কারা নির্ধারণ করেন? কীভাবে করেন?

সমর্থকদের হাতে ভোটাধিকার

ক্লাব ফুটবলে সাধারণত ধারাভাষ্যকারেরাই ম্যাচের সেরা খেলোয়াড় বেছে নেন। কিন্তু ফিফা বিশ্বকাপে নিয়ম ভিন্ন। এখানে ধারাভাষ্যকারদের হাতে সেরা খেলোয়াড় নির্বাচনের ক্ষমতা নেই। পুরো বিষয়টি ছেড়ে দেওয়া হয়েছে সমর্থকদের হাতে। ফিফার নিয়ম অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধের বাঁশি বাজার পর থেকে খেলা শেষ হওয়া পর্যন্ত ফুটবলপ্রেমীরা সরাসরি ভোট দিতে পারেন। ফিফা প্লে জোন অ্যাপ এবং অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন সমর্থকেরা। ফলে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সমর্থকদের কাছে জনপ্রিয়তার ওপরও অনেক সময় নির্ভর করে এই পুরস্কার।

ম্যাচসেরা পুরস্কারের সূচনা ও রেকর্ড

ফুটবল বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কার দেওয়া শুরু হয় ২০০২ বিশ্বকাপে। সেই বিশ্বকাপে প্রথম ম্যাচসেরার পুরস্কারটি উঠেছিল সেনেগালের এল হাদজি দিউফের হাতে। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার ম্যাচসেরা হওয়ার রেকর্ডটি লিওনেল মেসির দখলে। চলতি আসরে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার জিতে নিজের ঝুলিতে থাকা মোট পুরস্কারের সংখ্যাকে ১৩-তে নিয়ে গেছেন মেসি। তালিকায় মেসির ঠিক পরেই আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচটি বিশ্বকাপ খেলে পর্তুগাল মাত্র দুবার শেষ ষোলোর গণ্ডি পেরোতে পারলেও সিআরসেভেন ম্যাচসেরা হয়েছেন ৭ বার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ