এইচএসসি পরীক্ষায় সেভেন্থ ডে এভান্টিস্টদের জন্য বিশেষ সময়সূচি
এইচএসসি পরীক্ষায় সেভেন্থ ডে এভান্টিস্টদের বিশেষ সময়সূচি

আসন্ন এইচএসসি পরীক্ষায় সেভেন্থ ডে এভান্টিস্ট সম্প্রদায়ের পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (২২ জুন) এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ড।

শনিবারের পরীক্ষার সময় পরিবর্তন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মীয় বিধিনিষেধের কারণে শনিবারের পরীক্ষাগুলোতে অংশ নেওয়া সেভেন্থ ডে এভান্টিস্ট সম্প্রদায়ের পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের পরিবর্তে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। তবে এই সুযোগ পেতে পরীক্ষার্থীদের শনিবার সকাল ১০টার মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত কক্ষে অবস্থান করতে হবে।

পরীক্ষাকেন্দ্রে নিয়মকানুন

বোর্ড আরও জানিয়েছে, পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের পর প্রবেশপত্রে অনুমোদিত সামগ্রী ছাড়া অন্য কোনও জিনিস সঙ্গে রাখতে পারবেন না। নির্ধারিত কক্ষে অবস্থানকালে তারা কক্ষের বাইরে যেতে পারবেন না এবং বাইরের কারও সঙ্গে যোগাযোগও করতে পারবেন না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ