গাকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বৃক্ষরোপণ উদ্বোধন
গাকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বৃক্ষরোপণ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন এবং সামার-২০২৬ টার্মে ভর্তিকৃত ৫৪৬ নবীন শিক্ষার্থীর ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান

শনিবার বিকালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ-সদস্য এম মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভুঁইয়া।

বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ

এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফুল ও ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাগত বক্তব্য দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভর্তির পরিসংখ্যান

সামার-২০২৬ টার্মে স্নাতক পর্যায়ে ৫১৩ জন, স্নাতকোত্তরের ৩০ জন এবং পিএইচডির তিনজনসহ মোট ৫৪৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ