ভাইস প্রিন্সিপাল ও প্রভাষক পদে নিয়োগ
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজে ভাইস প্রিন্সিপাল ও প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২ জুলাই ২০২৬।
পদের বিবরণ ও যোগ্যতা
ভাইস প্রিন্সিপাল: স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এমডি/এমএস/এমফিল/পিএইচডি বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেসরকারি মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল পদে নিয়োগের ক্ষেত্রে BM&DC এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।
প্রভাষক (Lecturer): বিষয়গুলো হলো অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিকস, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। বেসরকারি মেডিক্যাল কলেজের প্রভাষক পদে নিয়োগের ক্ষেত্রে BM&DC এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি জমা দিতে হবে। আবেদনের ঠিকানা: প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, অধ্যক্ষ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজ, আগ্রাবাদ, চট্টগ্রাম। আবেদন ফি ৫০০ টাকা।



