বিউবো মাধ্যমিক বিদ্যালয়ে ১১ পদে নিয়োগ, দৈনিক সম্মানী ৪৯৫-৬৭১ টাকা
বিউবো মাধ্যমিক বিদ্যালয়ে ১১ পদে নিয়োগ, দৈনিক সম্মানী ৪৯৫-৬৭১ টাকা

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অধীনে ময়মনসিংহে অবস্থিত বিউবো মাধ্যমিক বিদ্যালয়ে দৈনিক সম্মানীর ভিত্তিতে ১১টি ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ১১টি। আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই ২০২৬।

পদের নাম ও দৈনিক সম্মানী

প্রধান শিক্ষক পদে ১ জন, দৈনিক সম্মানী ৬৭১ টাকা। সহকারী প্রধান শিক্ষক পদে ১ জন, দৈনিক সম্মানী ৬৭১ টাকা। সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) পদে ১ জন, দৈনিক সম্মানী ৬০২ টাকা। সহকারী শিক্ষক (পদার্থবিজ্ঞান) পদে ১ জন, দৈনিক সম্মানী ৬০২ টাকা। সহকারী শিক্ষক (চারু ও কারুকলা) পদে ১ জন, দৈনিক সম্মানী ৬০২ টাকা। সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদে ১ জন, দৈনিক সম্মানী ৬০২ টাকা। সহকারী শিক্ষক (কৃষিশিক্ষা) পদে ১ জন, দৈনিক সম্মানী ৬০২ টাকা। সহকারী শিক্ষক (গার্হস্থ্যবিজ্ঞান) পদে ১ জন, দৈনিক সম্মানী ৬০২ টাকা। নৈশপ্রহরী পদে ১ জন, দৈনিক সম্মানী ৪৯৫ টাকা। পরিচ্ছন্নতাকর্মী পদে ১ জন, দৈনিক সম্মানী ৪৯৫ টাকা। আয়া পদে ১ জন, দৈনিক সম্মানী ৪৯৫ টাকা।

বয়সসীমা ও আবেদনের নিয়ম

প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে বয়সসীমা শিথিলযোগ্য। ৩ থেকে ১১ নম্বর পদে বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ জীবনবৃত্তান্ত ‘সদস্যসচিব, নিয়োজন কমিটি, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর, পরিচালন ও সংরক্ষণ সার্কেল-১, কেওয়াটখালী, বিউবো, ময়মনসিংহ’ বরাবর ডাক বা কুরিয়ার যোগে পাঠাতে হবে। সরাসরি বা হাতে হাতে আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদন ফি ৩০০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের শেষ তারিখ ও বিস্তারিত

আবেদনের শেষ তারিখ ২৩ জুলাই ২০২৬। বিস্তারিত জানতে https://url-shortener.me/NKHJ এই ঠিকানায় দেখা যাবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ