জীববিজ্ঞান ১ম পত্র: ভাইরাস ও ব্যাকটেরিয়া বিষয়ক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
জীববিজ্ঞান ১ম পত্র: ভাইরাস ও ব্যাকটেরিয়া বিষয়ক প্রশ্ন

জীববিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-৪ থেকে ভাইরাস ও ব্যাকটেরিয়া বিষয়ক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বহুনির্বাচনি প্রশ্ন

  1. 'ভাইরাস' শব্দের অর্থ কী?
    ক. উপকারী খ. অপকারী গ. বিষ ঘ. সংক্রামক
  2. অ্যান্টিবায়োটিক কাদের দেহে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে অক্ষম?
    ক. ভাইরাস খ. ব্যাকটেরিয়া গ. ছত্রাক ঘ. শৈবাল
  3. ভাইরাসের মাথার দ্বিস্তরী প্রোটিন নির্মিত আবরণকে কী বলে?
    ক. প্লাজমা মেমব্রেন খ. কলার গ. জিনোম ঘ. ক্যাপসিড
  4. কোথায় দ্বিসূত্রক RNA দেখা যায়?
    ক. ব্যাকটেরিওফাজ খ. কলিফাজ গ. রিওভাইরাস ঘ. ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
  5. রিও ভাইরাসে কোনটি থাকে?
    ক. এক সূত্রক DNA খ. দ্বিসূত্রক DNA গ. এক সূত্রক RNA ঘ. দ্বিসূত্রক RNA
  6. কোন ভাইরাসটি পাউরুটি আকৃতির?
    ক. T2 ফাজ খ. ভ্যাক্সিনিয়া গ. HIV ঘ. TMV
  7. নিপাহ ভাইরাসের বাহক কে?
    ক. বাদুড় খ. পানি গ. গাছ ঘ. খেজুরের রস
  8. সংক্রমণক্ষমতাহীন ভাইরাসকে কী বলে?
    ক. ভিরিয়ন খ. ক্যাপসোমিয়ার গ. পেপলোমিয়ার ঘ. নিউক্লিওক্যাপসিড
  9. মানবদেহে বসন্ত রোগ সৃষ্টি করে কোন ভাইরাস?
    ক. ভেরিওলা খ. রুবিওলা গ. রেবিস ঘ. H1N1
  10. টিউলিপ ফুলের পাপড়িতে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে কোন অণুজীব?
    ক. ব্যাকটেরিয়া খ. ভাইরাস গ. ছত্রাক ঘ. শৈবাল
  11. কোন বিজ্ঞানী ব্যাকটেরিওফাজের নামকরণ করেন?
    ক. F C Bawden খ. A Mayer গ. N W Pirie ঘ. D'Herelle
  12. পেঁপের রিং স্পট রোগের জন্য দায়ী কোন ভাইরাস?
    ক. H1N1 খ. T2 গ. HIV ঘ. PRSV
  13. কোনটি সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী?
    ক. রেবিস খ. ভেরিওলা গ. রুবিওলা ঘ. H1N1
  14. কোনটি PRSV-এর প্রাকৃতিক বাহক?
    ক. অ্যাডিস মশা খ. মাছি গ. পিঁপড়া ঘ. তেলাপোকা
  15. নিচের কোন হেপাটাইটিস সবচেয়ে মারাত্মক?
    ক. হেপাটাইটিস এ খ. হেপাটাইটিস বি ও সি গ. হেপাটাইটিস ডি ঘ. হেপাটাইটিস ই
  16. 'হাড় ভাঙা জ্বর' কোন জ্বরের আরেকটি নাম?
    ক. ডেঙ্গু জ্বর খ. ম্যালেরিয়া জ্বর গ. বাতজ্বর ঘ. সাধারণ জ্বর
  17. ব্যাকটেরিওলজির জনক বলা হয় কাকে?
    ক. অ্যারেনবার্গ খ. রবার্ট হুক গ. লুই পাস্তুর ঘ. লিউয়েন হুক
  18. ব্যাকটেরিয়া শব্দের অর্থ কী?
    ক. দণ্ড খ. বিষ গ. বৃষ্টির ফোঁটা ঘ. ক্ষুদ্র প্রাণী
  19. ব্যাকটেরিয়া সর্বনিম্ন কত তাপমাত্রায় বাঁচতে পারে?
    ক. -১২° সে. খ. -১৭° সে. গ. -২২° সে. ঘ. -৩০° সে.
  20. কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে?
    ক. Lactobacillus খ. Clostridium গ. Nitrosomonas ঘ. Azotobacter
  21. 'Plasmodium vivax' এর সুপ্তকাল কত দিন?
    ক. ৮-২৫ দিন খ. ১১-১৬ দিন গ. ১২-২০ দিন ঘ. ১৫-৩০ দিন
  22. ম্যালেরিয়া জ্বর সৃষ্টির পর্যায়ে পরজীবীর কোন দশা দেখা যায়?
    ক. মেরোজয়েট খ. স্পোরোজয়েট গ. ক্রিপ্টোমেরোজয়েট ঘ. ক্রিপ্টোজয়েট

সঠিক উত্তর

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা