সৌদি আরবের কাউস্ট বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ঘোষণা
কাউস্ট বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ

সৌদি আরবের কাউস্ট বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ঘোষণা

সৌদি আরবের অন্যতম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে কাউস্ট, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় স্কলারশিপের ঘোষণা দিয়েছে। এই গবেষণাধর্মী বেসরকারি বিশ্ববিদ্যালয়টি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি সৌদি আরব ও বিশ্বমানবতার ভবিষ্যতের জন্য শান্তি ও উন্নয়নের দিশারী হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও অর্থায়ন

কাউস্ট প্রতিষ্ঠাতা কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-সউদের স্বপ্নের ফসল। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অবকাঠামো উন্নয়নের জন্য তিনি ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিলেন, যা থেকে প্রতিবছর এক বিলিয়ন ডলার মুনাফা অর্জন করে। এই অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ব্যয় মেটানো হয়। ২০২৫ সালের তথ্য অনুযায়ী, বিনিয়োগের দিক দিয়ে কাউস্ট বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে।

অত্যাধুনিক গবেষণাগার ও বিশ্বখ্যাত অধ্যাপকদের সান্নিধ্যের কারণে অনেকেই এই প্রতিষ্ঠানকে মধ্যপ্রাচ্যের ‘এমআইটি’ বলে থাকেন। লোহিত সাগরের তীরে অবস্থিত এই বিদ্যাপীঠ বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উচ্চতর গবেষণার জন্য আদর্শ স্থান হিসেবে বিবেচিত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্কলারশিপের সুযোগ-সুবিধা

এই স্কলারশিপ প্রোগ্রাম সম্পূর্ণ অর্থায়িত বা ‘ফুল-ফান্ডেড’। নির্বাচিত শিক্ষার্থীরা নিম্নলিখিত সুবিধাগুলো পাবেন:

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • পড়াশোনা ও জীবনযাত্রার যাবতীয় ব্যয়ের অর্থায়ন
  • কোনো আবেদন ফি নেই
  • প্রতি বছর ২০ থেকে ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় ২৪ থেকে ৩৬ লাখ টাকা) জীবনযাত্রা উপবৃত্তি, যা প্রার্থীর যোগ্যতা ও ডিগ্রির অগ্রগতির ওপর নির্ভরশীল
  • আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত বিনা মূল্যের আবাসন
  • মেডিক্যাল ও ডেন্টাল কভারেজ
  • বিমানে আসা-যাওয়ার খরচ

আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্য

যে কেউ এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। মাস্টার্স প্রোগ্রামের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং পিএইচডি প্রোগ্রামের জন্য মাস্টার্স ডিগ্রি থাকা বাধ্যতামূলক। আবেদনকারীকে একাডেমিক ক্ষেত্রে চমৎকার ফলাফল ও মার্জিত আচরণের অধিকারী হতে হবে। স্কলারশিপ চলাকালে অন্য কোনো উৎস থেকে বৃত্তি গ্রহণ করা যাবে না।

আবেদনের জন্য নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:

  1. সব অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  2. লক্ষ্য ও গবেষণার উদ্দেশ্যসংবলিত ‘স্টেটমেন্ট অব পারপাস’
  3. শিক্ষাগত ও পেশাগত অর্জনের বিস্তারিত বিবরণসহ হালনাগাদ জীবনবৃত্তান্ত
  4. পাসপোর্টের বৈধ কপি
  5. তিনজন শিক্ষক বা সুপারভাইজরের কাছ থেকে তিনটি সুপারিশপত্র
  6. ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ হিসেবে টোয়েফলে ন্যূনতম ৮১ স্কোর অথবা আইইএলটিএসে ৬ দশমিক ৫ স্কোর

আবেদন পদ্ধতি ও সময়সীমা

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শেষ তারিখ আগামী ১১ এপ্রিল, ২০২৬। বিজ্ঞান ও প্রযুক্তিতে উচ্চতর গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি একটি অনন্য সুযোগ।