দক্ষিণ কোরিয়ার ইউএসটি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ
দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় স্কলারশিপ ঘোষণা করেছে। এই স্কলারশিপ স্নাতকোত্তর, পিএইচডি এবং ইন্টিগ্রেটেড মাস্টার্স–পিএইচডি প্রোগ্রামের জন্য উন্মুক্ত। আবেদনের সুযোগ চলবে ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
ইউএসটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে প্রায় ৩০টি গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়টি চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার সুযোগ প্রদান করে।
স্কলারশিপের সুযোগ-সুবিধা
- স্নাতকোত্তর প্রোগ্রাম: প্রতি মাসে ১২ লাখ কোরিয়ান উন ভাতা প্রদান করা হবে।
- পিএইচডি প্রোগ্রাম: প্রতি মাসে ১৬ লাখ কোরিয়ান উন ভাতা প্রদান করা হবে।
- সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি প্রদান করা হবে।
- ছাত্রদের জন্য দুর্ঘটনা বীমা, মেডিক্যাল চেকআপ, ই-লাইব্রেরি প্রবেশাধিকার এবং কাউন্সেলিং সহায়তা দেওয়া হবে।
- বিনা মূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
- স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডি প্রোগ্রামের জন্য স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
- একাডেমিক ফলাফল ভালো হতে হবে এবং ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে।
- নেতৃত্বের দক্ষতাকে প্রাধান্য দেওয়া হবে।
প্রয়োজনীয় নথি
- গবেষণা প্রস্তাব বা থিসিস প্ল্যান।
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট।
- মাস্টার্স ডিগ্রি থিসিস (প্রযোজ্য ক্ষেত্রে)।
- ইংরেজিতে দক্ষতার প্রমাণপত্র, যেমন আইইএলটিএস বা টোয়েফল স্কোর।
আবেদন প্রক্রিয়া
আবেদনকারীদের ইউএসটির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে অ্যাকাউন্ট তৈরি করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। ভর্তি আবেদন প্রক্রিয়ার জন্য ৩০ মার্কিন ডলার বা ৩৫ হাজার কোরিয়ান উন (নন-রিফান্ডেবল) আবেদন ফি প্রদান করতে হবে।
আবেদনপদ্ধতি এবং বিস্তারিত তথ্যের জন্য ইউএসটির ওয়েবসাইট পরিদর্শন করার পরামর্শ দেওয়া হচ্ছে।



