রসায়ন: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়-১১
- কয়লার প্রধান উপাদান কী?
ক. কার্বন খ. হাইড্রোকার্বন গ. মিথেন ঘ. বিউটেন - খনি থেকে সরাসরি প্রাপ্ত পদার্থকে কী বলে?
ক. প্রাকৃতিক গ্যাস খ. অপরিশোধিত তেল গ. ডিজেল ঘ. ন্যাপথা - প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?
ক. মিথেন খ. ইথেন গ. প্রোপেন ঘ. বিউটেন - বাংলাদেশের প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত?
ক. ৪০ শতাংশ খ. ৭৫ শতাংশ গ. ৯০ শতাংশ ঘ. ৯৯.৯৯ শতাংশ - প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের পরিমাণ কত?
ক. ৩ শতাংশ খ. ৪ শতাংশ গ. ৬ শতাংশ ঘ. ৭ শতাংশ - পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ কেরোসিন থাকে?
ক. ৫ শতাংশ খ. ১০ শতাংশ গ. ১৩ শতাংশ ঘ. ২০ শতাংশ - অপরিশোধিত তেলকে (১৭১°-২৭০°) ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কোনটি পাওয়া যায়?
ক. ন্যাপথা খ. ডিজেল গ. পেট্রল ঘ. কেরোসিন - নিচের কোনটি অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন?
ক. সাইক্লোপ্রোপেন খ. সাইক্লোবিউটেন গ. সাইক্লোপ্রোপিন ঘ. প্রোপিন - অ্যালকেনের সাধারণ সংকেত কোনটি?
ক. CnH2n+2 খ. CnH2n গ. CnH2n-2 ঘ. CnH2n+1 - ইথিন থেকে ইথেন উৎপাদনে কত মোল H2 প্রয়োজন?
ক. 1 খ. 2 গ. 3 ঘ. 4 - নিচের কোনটির সঙ্গে অ্যালকেন বিক্রিয়া করে?
ক. এসিড খ. ক্ষার গ. অক্সিজেন ঘ. ক্ষারক - অ্যালকিনের ক্ষুদ্রতম সদস্য কোনটি?
ক. মিথিন খ. ইথিন গ. ইথাইন ঘ. প্রোপিন - ইথানলের শতকরা কত ভাগ জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে?
ক. ৮৫ শতাংশ খ. ৯৬ শতাংশ গ. ৯৮ শতাংশ ঘ. ৯৯ শতাংশ - দধিতে কোন অ্যাসিড থাকে?
ক. টারটারিক অ্যাসিড খ. সাইট্রিক অ্যাসিড গ. অ্যাসিটিক অ্যাসিড ঘ. ল্যাকটিক অ্যাসিড - নিচের কোনটি অজৈব যৌগ?
ক. পানি খ. কেরোসিন গ. মোম ঘ. প্রাকৃতিক গ্যাস - পানির পাইপ তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
ক. পলিথিন খ. পলিপ্রোপিন গ. পলিভিনাইল ক্লোরাইড ঘ. নাইলন - প্লাস্টিক বোতল তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়?
ক. পলিথিন খ. পলিপ্রোপিন গ. পিভিসি ঘ. নাইলন - গ্লুকোজের পলিমার কোনটি?
ক. প্রোটিন খ. রাবার গ. নাইলন ঘ. স্টার্চ - ভিনাইল ক্লোরাইডের সংকেত কোনটি?
ক. CH3-Cl খ. CCl4 গ. CH2=CHCl ঘ. CH2=CH2 - অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য—
i. সদস্যের সমতলীয় যৌগ ii. একান্তর দ্বি-বন্ধন বিদ্যমান iii. শুধু কার্বন-কার্বন একক বন্ধন বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii - জৈব যৌগসমূহ কোন ধরনের বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে?
ক. আয়নিক খ. সমযোজী গ. সন্নিবেশ ঘ. ধাতব - নিচের কোন গ্যাসের ফলে বিশ্ব ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠবে?
ক. H2 খ. O2 গ. CO2 ঘ. O2 - অ্যালকিলের ক্ষুদ্রতম সদস্য কোনটি?
ক. ইথিন খ. মিথেন গ. ইথিলিন ঘ. প্রোপিন - পেট্রোলিয়ামের মূল উপাদান—
i. কার্বন ii. অক্সিজেন iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii - হাইড্রোকার্বন আসলে কী?
ক. একটি যৌগ খ. একটি জৈব যৌগ গ. একটি অজৈব যৌগ ঘ. একটি মৌল - প্রাকৃতিক গ্যাসে কী পরিমাণ মিথেন থাকে?
ক. ৭৫ শতাংশ খ. ৮০ শতাংশ গ. ৯০ শতাংশ ঘ. ৯৫ শতাংশ - পেট্রোলিয়াম মূলত—
i. বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ ii. ২০০০ ফুট নিচে পাওয়া যায় iii. সরাসরি ব্যবহার উপযোগী নয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
- ক
- খ
- ক
- ঘ
- ক
- গ
- খ
- গ
- ক
- ক
- গ
- খ
- খ
- ঘ
- ক
- গ
- খ
- ঘ
- গ
- ক
- গ
- গ
- ক
- খ
- খ
- খ
- ঘ
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা


