ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ জামালপুরে পৌঁছেছে, দাফন সম্পন্ন
ফ্লোরিডায় নিহত লিমনের মরদেহ জামালপুরে, দাফন সম্পন্ন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে পৌঁছেছে। সোমবার (৪ মে) বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

শোকাবহ পরিবেশ

লিমনের মরদেহবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়িতে পৌঁছলে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তার আত্মীয়স্বজন ও এলাকাবাসীর অনেকেই কান্নায় ভেঙে পড়েন। লালডোবা গ্রামে মরদেহ আনার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ আশপাশের গ্রামের মানুষ লিমনকে শেষবার দেখার জন্য ভিড় করেন।

পিতার বক্তব্য

লিমনের বাবা জহুরুল হক বলেন, 'আমার যা গেছে পৃথিবীর কোনো কিছু দিয়েই তা পূরণ হবে না। আমি চাই, আমার ছেলের মতো দেশের অন্য ছেলেমেয়েরা, তারা দেশে হোক বা বিদেশে- যেন নিরাপদে পড়াশোনা করতে পারে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, 'লিমন আমার ছেলে, বৃষ্টিও আমার মেয়ে। দুজনকেই নিজের সন্তান মনে করে বলছি। উচ্চশিক্ষা নিতে গিয়ে এভাবে প্রাণ দিতে হবে—এটা কখনই কেউ আশা করেনি। আমি চাই, যে পিশাচের হাতে এ ঘটনা ঘটেছে, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।'

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গত কয়েকদিন আগে এক ঘটনায় নিহত হন জামিল আহমেদ লিমন। তিনি উচ্চশিক্ষার জন্য সেখানে ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ