ইসলামিক ফাউন্ডেশনে ৬৫ জনের নিয়োগ, আবেদন শুরু ৫ মে
ইসলামিক ফাউন্ডেশনে ৬৫ জনের নিয়োগ, আবেদন শুরু ৫ মে

ইসলামিক ফাউন্ডেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত ১৩টি ক্যাটাগরিতে মোট ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আবেদন গ্রহণ শুরু হবে ৫ মে ২০২৬, সকাল ৯টায় এবং শেষ হবে ৪ জুন ২০২৬, বিকাল ৪টায়।

পদের বিবরণ

উপপরিচালক

  • পদসংখ্যা: ৫টি
  • বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

সিনিয়র প্রোগ্রাম অফিসার

  • পদসংখ্যা: ২টি
  • বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা

মেডিকেল অফিসার

  • পদসংখ্যা: ২০টি
  • বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা

সহকারী পরিচালক

  • পদসংখ্যা: ৮টি
  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

গবেষণা কর্মকর্তা

  • পদসংখ্যা: ২টি
  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার

  • পদসংখ্যা: ৩টি
  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

ধর্মীয় প্রশিক্ষক

  • পদসংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

সমাজবিজ্ঞান প্রশিক্ষক (কৃষি)

  • পদসংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

সমাজবিজ্ঞান প্রশিক্ষক (পশুপালন ও মৎস্য চাষ)

  • পদসংখ্যা: ২টি
  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

প্রোগ্রাম অফিসার

  • পদসংখ্যা: ১৮টি
  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

হিসাবরক্ষণ কর্মকর্তা

  • পদসংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

ভাষা শিক্ষক (আরবি)

  • পদসংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

প্রোডাকশন ম্যানেজার

  • পদসংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

বয়সসীমা

১ এপ্রিল ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। উপপরিচালক পদের জন্য বয়স অনূর্ধ্ব ৪০ বছর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন ফি

প্রতি পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের https://ifb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের যোগ্যতাসহ বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ