আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাধারা ও উপস্থাপনদক্ষতা বিকাশের লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) প্রকাশিত হয়েছে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের প্রথম সংখ্যা। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) আইএসইউ টেক্সটাইল ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে আয়োজিত অনুষ্ঠানে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল আউয়াল খান।

আইএসইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শামীমা সিদ্দিকা, জ্যেষ্ঠ প্রভাষক হাবিবা আলতাফ, প্রভাষক মো. হাসিবুল হাসানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা।

উপাচার্য বলেন, ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিন শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম, যার মাধ্যমে তাঁরা ইন্ডাস্ট্রির সঙ্গে নিজেদের সংযুক্ত করতে পারবে এবং ভবিষ্যৎ ক্যারিয়ারে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা পাবে। এ সময় তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে লেখালেখি, বিশ্লেষণধর্মী চিন্তা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. আবুল কাশেম বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এই ম্যাগাজিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইএসইউর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইলভিত্তিক ম্যাগাজিন ‘স্প্যানডেক্স’ আইএসইউ টেক্সটাইল ক্লাব প্রকাশ করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ