বুয়েটে অক্টোবর ২০২৫ সেমিস্টারে পোস্টগ্র্যাজুয়েট ভর্তি শুরু
বুয়েটে অক্টোবর ২০২৫ সেমিস্টারে পোস্টগ্র্যাজুয়েট ভর্তি শুরু

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের অধীনে পোস্টগ্র্যাজুয়েট (মাস্টার্স, এমফিল ও পিএইচডি) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অক্টোবর ২০২৫ সেমিস্টারের জন্য সংশ্লিষ্ট বিষয়ের পোস্টগ্র্যাজুয়েট (পিএইচডি, এমফিল, মাস্টার্স ও পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা) প্রোগ্রামে ভর্তির যোগ্যতা ও আবেদনের বিস্তারিত তথ্য প্রকাশিত বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের অফিস থেকে জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমেই অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল শনিবার (২৫ এপ্রিল ২০২৬) থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ২ মে ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। বুয়েটের স্নাতকোত্তর ভর্তি ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করতে হবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ৩ মে ২০২৬।

পিএইচডি ও এমফিল প্রোগ্রাম

পিএইচডি ডিগ্রি দেওয়া হবে আর্কিটেকচার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, গণিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট ইনস্টিটিউটগুলোতে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কেমিস্ট্রি, গণিত ও পদার্থবিজ্ঞানে এমফিল ডিগ্রি এবং বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে এম আর্ক, এমএস আর্ক, এমএসসি, এম ইঞ্জিনিয়ারিং ও ট্রান্সপোর্টেশন সেফটি ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস আইটিও চালু রয়েছে।

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীদের সব পাবলিক পরীক্ষার সনদ, ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র এবং চাকরিজীবীদের ক্ষেত্রে নিয়োগকর্তার অনাপত্তিপত্র (এনওসি) নির্ধারিত সময়ের মধ্যে আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার পর অনলাইনে ৫০০ টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধ সম্পন্ন না হলে আবেদন চূড়ান্ত বলে গণ্য হবে না।